কেশিয়াড়িতে সুগন্ধি ধান ও কৃষিজ সামগ্রী বিতরণ - The News Lion

কেশিয়াড়িতে সুগন্ধি ধান ও কৃষিজ সামগ্রী বিতরণ

 


দি নিউজ লায়নঃ   পশ্চিমবঙ্গের কৃষি বিভাগের আর কে  ভি ওয়াই তথা অ্যারোমেটিক রাইস প্রকল্পের অধীন সুগন্ধী ধান ও কৃষিজ সামগ্রী বিতরণ শিবির আয়োজিত হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে। মঙ্গলবার সহ কৃষি অধিকর্তা করণের দপ্তরে ২০২১ - ২০২২ খরিফ মরসুমে বাদশাভোগ ও গোবিন্দভোগ বীজের ধান প্রদান করা হয়। ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের সবকটি মৌজার চাষীদের কৃষিউপকরণ হিসেব মতো বীজ ধান দেওয়া হবে বলে জানান কেশিয়াড়ী ব্লক এর সহ কৃষি আধিকারিক সজল সরকার।


 অর্জুনগেড়িয়া, সহরিয়া, সিয়াকুল, লালুয়া, কুলাসেনী, বাগড়া, পিরোট, জুনবলদা মৌজার চাষীদের প্রদর্শনী ক্ষেত্র হিসেবে দেওয়া শুরু হয়েছে এই সুগন্ধি বীজধান। ব্লকের ৫৫০ হেক্টর প্রদর্শনী ক্ষেত্রের মধ্য দিয়ে মৌজা ভাগ করে চাষীদের এই বীজধান দেওয়া চলবে বলে জানানো হয়েছে। এদিন দ্বিতীয় দফায় অর্জ্জুনগেড়িয়া মৌজার প্রায়১৫০ জন  চাষীর হাতে কেশিয়াড়ী ব্লক সহ কৃষি অধিকর্তার ব্যবস্থাপনায় চাষীদের বীজধান তুলে দেওয়া হয়। 


কৃষি উপকরণ তুলে দেওয়ার পর কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রশিক্ষণ শিবির ও পরবর্তীকালে ধাপে ধাপে নানান উপকরণ তুলে দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক। সুগন্ধি বীজধান পেয়ে খুশী কেশিয়াড়ি ব্লক এলাকার চাষীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.